চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় ট্রান্সফরমার চুরি, আটক ২

হোমনায় ট্রান্সফরমার চুরি, আটক ২

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৪ পিএম, ২০২১-০৯-০৭

হোমনায় ট্রান্সফরমার চুরি, আটক ২


মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে কপার তামার তারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ঘারমোড়া বাজার থেকে তাদের আটক করা হয়। এরা চুরি যাওয়া ওই ট্রান্সফরমারের কোর কয়েলের চিকন ও মোটা কপার তামার তার বিক্রির উদ্দেশ্যে বাজারে ঘোরাঘুরি করছিল। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ হোমনা জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় চুরির একদিন পর তারসহ চোরদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে তের হাজার আট শ’ টাকা মূল্যের সাড়ে এগারো কেজি কপার তামার তার উদ্ধার করা হয়। আটকরা হলেন- উপজেলার রাজাকাশিপুর গ্রামের মিশাদ মিয়ার ছেলে ছলিম মিয়া (২২) ও একই গ্রামের মৃত মতিন ভূঁইয়ার ছেলে মাইন উদ্দিন (৩২)। সোমবার রাতে তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের এবং পরদিন মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর (রবিবার) গভীর রাতে হঠাৎ করেই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে চোরেরা ফ্লায়ার দিয়ে বিদ্যুতের তার কেটে উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাকাশিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন ১০ কেভিএ একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়; যার মূল্য বেয়াল্লিশ হাজার টাকা। রাতের বজ্রবৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় সোমবার সকালে ওই গ্রামের লোকজন হোমনা পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি টের পান। তখন থেকেই তারা চুরি যাওয়া ট্রান্সফরমারটি উদ্ধারে তৎপরতা চালান। এরই সূত্র ধরে সোমবার দুপুরে ঘারমোড়া বাজার থেকে ট্রান্সফরমারের তারসহ দুই জনকে আটক করে পুলিশে। এই ঘটনায় সোমবার রাতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -০৩ এর এজিএম মো. ওসমান ফারুক হোমনা থানায় একটি মামলা দায়ের করেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আজিজুর রহমা সরকার বলেন, রবিবার গভীর রাতে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে চোরেরা খুঁটিতে উঠে ফ্লায়ার দিয়ে বিদ্যুতের তার কেটে ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায়। পরের দিন অর্থ্যাৎ সোমবার সকালে যখন এলাকার লোকজন বিদুতের জন্য অভিযোগ জানায়, আমরা ঘটনাস্থলে গিয়ে খুঁটিতে ট্রান্সফরমারটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পাই। তখন থেকেই এটি উদ্ধার এবং চোর ধরতে গোপনে খোঁজ খবর নিতে থাকি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ঘারমোড়া বাজারে দুই জন লোকের তার বিক্রির উদ্দেশ্যে ঘারাঘুরির খবর পাই। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ট্রান্সফরমারের কোর কয়েলের চিকন ও মোটা কপার তামার তারসহ দুই জনকে আটক করি।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, বিদুতের ট্রান্সফরমার  চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের  কারাগারে পাঠানো হয়েছে। 

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর